সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকা যাওয়ার পথে বাংলাদেশি তরুণের মৃত্যু

news-image

নোয়াখালী প্রতিনিধি : আমেরিকা যাওয়ার পথে নৌকাডুবিতে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। নিহত আরমান শেখ (২২) নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এনামুল হকের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার জানান, আরমান শেখ সোমবার রাতে তার ভগ্নিপতি শাহেদ কামাল সুজনসহ ব্রাজিল থেকে পানামা খাল দিয়ে নৌকাযোগে আমেরিকার উদ্দেশ্যে রওনা হন। রাতের কোনো এক সময় তাদের নৌকা ডুবে গেলে আরমান শেখ স্রোতের মধ্যে পড়ে ডুবে যান। পরে স্থানীয় ইমিগ্রেশন পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। তার ভগ্নিপতি শাহেদ কামাল সুজন পুলিশ হেফাজতে রয়েছেন।

শাহেদ কামাল সুজনের কাছ থেকে বিষয়টি পরিবারের লোকজন নিশ্চিত হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।

আরমান ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। চার মাস আগে ভগ্নিপতি শাহেদ কামাল সুজনের সঙ্গে তিনি ব্রাজিলে যান। তার পিতা এনামুল হক দীর্ঘদিন আমেরিকায় ছিলেন। বর্তমানে তিনি দেশে বসবাস করছেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি