বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে গণিতের প্রশ্ন ফাঁসের অভিযোগ

news-image

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন আজ রোববার অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষার আগে যেসব প্রশ্ন বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়, সেগুলোই পরীক্ষার মূল প্রশ্নের সঙ্গে মিলে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার প্রথম আলোকে রোববার বলেন, ফেসবুকে যে প্রশ্ন দেওয়া হয়েছিল, তা তাঁরাও পেয়েছিলেন। কিন্তু মিলিয়ে দেখেছেন তা মেলেনি। কিন্তু আজ সকাল সাড়ে নয়টার দিকে একটি পত্রিকার একজন সাংবাদিক যে প্রশ্ন তাঁর কাছে দিয়েছিলেন, তার সঙ্গে মূল প্রশ্ন মিলেছে। তিনি দাবি করেন, এটা পরীক্ষার আগে আগে কোনো কেন্দ্র থেকে হয়ে থাকতে পারে। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং ধরাও হয়েছে। এবারও এ ধরনের শিক্ষকদের ধরার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

এর আগে চলতি এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নও ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। তবে কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এর আগেও বিভিন্ন সময়ে এসএসসি, জেএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল। অভিযোগ উঠেছে, পাবলিক পরীক্ষায় বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস হলেও চক্রটির উৎস বের করতে পারছে না সরকার। এ কারণে বারবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের সূত্র জানিয়েছে, এর আগে কয়েকটি পরীক্ষার সময় তাদের কাছে অভিযোগ ছিল, পরীক্ষা শুরু হওয়ার আগে আগে কোনো কোনো কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে কিছু অসাধু শিক্ষক মোবাইলে ছবি তুলছেন। তারপর পরীক্ষাকেন্দ্র থেকে ছবিগুলো ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। এ জন্য এবার পরীক্ষার কেন্দ্রে ছবি তোলা যায়, এমন মোবাইল নেওয়াও নিষিদ্ধ করা হয়। এরপরও একই ধরনের অভিযোগ উঠল।

এর আগে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশে আলোচনার ঝড় উঠলে তদন্ত শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্তে প্রমাণ হয়, ঢাকা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার ইংরেজি ও গণিত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র হুবহু ফাঁস হয়। ফাঁস হওয়া প্রশ্নপত্রের নমুনা ফরিদপুর থেকে পাওয়া গেলেও ফাঁসের সুনির্দিষ্ট উৎস বের করতে পারেনি প্রশাসনিক তদন্ত কমিটি। তখন কমিটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে উৎস বের করার সুপারিশ করা হলেও উৎস আর বের হয়নি। ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও সরকারি তদন্তে প্রমাণিত হয়। কিন্তু তখনো উৎস বের করা যায়নি।

 

Prothom Alo

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ