সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীঘ্রই দেশে ফিরবেন সৌদি আরবে আটক ৭ বাংলাদেশি

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের চলমান সংঘর্ষে, ইয়েমেনে কর্মরত বাংলাদেশি শ্রমিদকদের অনেকে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন। ইয়েমেনের রাজধানী সানা থেকে ১৫ দিন আগে পালিয়ে সৌদি এসে আশ্রয় নিয়েছেন ৭ বাংলাদেশি শ্রমিক।

তারা হলেন মোহাম্মদ মাহবুবুল্লাহ, রাশিদ মিয়া, জায়নাল আবেদীন, মোহাম্মদ সোলাইমান, মুফিদুল ইসলাম, নূরুল ইসলাম ও শফিউল আলম।

দুই সপ্তাহ আগে তারা সানা থেকে পালিয়ে আসতে পারলেও, সৌদি আরবে প্রবেশের কোন বৈধ পাস না থাকায় তারা দেশে ফিরতে পারছেন না। বর্তমানে তারা সৌদি আরবের নাজরান প্রদেশে শুরুরা অঞ্চলে আল ওয়াদিয়া মান পুজা সীমান্তে বাংলাদেশে ফেরত জাওয়ার অপেক্ষায় আছেন।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যেমে জানতে পেরে বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড. নজরুল ইসলামের নির্দেশে কনসাল আজিজুর রহমান ও কনস্যুলেটের আইন সহকারী মোহাম্মদ মুমিনুল ইসলাম তাদের উদ্ধার করে। তাদের সঙ্গে থাকা কাগজ পত্র যাচাই করে বাংলাদেশি নাগরিক বলে চিহ্নিত করেন।

তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ করে ট্রানজিট ভিসা ইস্যু করে ২/৩ দিনের মধ্যেই দেশে ফেরত পাঠানো সম্ভব বলে মনে করেন কনসাল আজিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি