,

বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

bsf............কসবায় বাংলাদেশি নাগরিক জনু মিয়াকে (৫০) নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার সকালে দুই দেশের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও তাকে ফেরত দেয়া হয়নি।  জনু মিয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মকর্তারা বলছেন, জনু মিয়ার নাগরিকত্ব যাচাই করে তাকে ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন বিএসএফ।স্থানীয়রা জানায়, জনু মিয়ার নিজস্ব কোনো বাড়ি নেই। তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের ২০৫২ পিলার সংলগ্ন ফায়েজ মিয়ার বাড়িতে বসবাস করে। ভোরে বাড়িতে ঘুমিয়ে থাকার সময় বিএসএফ তার বাড়িতে হানা দেয়। এরপর তাকে ১২ নং গেট দিয়ে ভারতে ধরে নিয়ে যায়। এ নিয়ে সীমান্তবর্তী এলাকার সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 খবর পেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। সকাল ১০টায় আশাবাড়ি সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। ৪০মিনিট ব্যাপী বৈঠকে বিজিবি জনু মিয়াকে বাংলাদেশি নাগরিক দাবি করে জাতীয় পরিচয়পত্র জমা দিয়েছে। বিএসএফ তা যাচাই করে ফেরৎ দেয়ার আশ্বাস দিয়।

কুমিল্লার বিজিবি ১০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল সহিদুর রহমান বাংলামেইলকে জানান, পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিক হিসাবে জাতীয় পরিচয়পত্র উপস্থাপন করা হয়েছে। সেটি যাচাই করে জনুকে ফেরত দেয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ