সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের পথে নেপালে গ্রেফতার ৩৮ বাংলাদেশি

news-image

ডেস্ক রিপোর্ট : নেপালের পুলিশ জানিয়েছে, পাচারের শিকার অন্তত ৩৮জন বাংলাদেশিকে তারা গ্রেফতার করেছে। পুলিশ বলছে, উপসাগরীয় দেশগুলোতে ভালো চাকরি পাবার লোভে এরা মানবপাচারকারীদের খপ্পরে পড়ে। খবর বিবিসি’র

বেশিরভাগ বাংলাদেশিদের কাছে ভ্রমণ বা কাজের কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। নেপালেই এরা অবৈধভাবে বাস করছিল বলে জানিয়েছেন নেপালের কর্মকর্তারা। তবে দু’জনের কাজে বৈধ কাগজপত্র পাওয়ার পর তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। আর বাকি ৩৬ জনকে কাঠমুন্ডুর ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কীভাবে নেপালে পাচার হয়ে এলো, এ বিষয়ে আরো তদন্ত করবেন কর্মকর্তারা। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এসব বাংলাদেশি স্থলপথে ভারত হয়ে নেপালে এসেছেন।

কাঠমান্ডুর বিভিন্ন পোশাক এবং দর্জির দোকানেই মূলত এরা কাজ করতেন। পুলিশ আরো জানিয়েছে, মানবপাচারকারী চক্র সাধারণত এই ধরনের মানুষদের ইউরোপ বা উপসাগরীয় দেশগুলোতে চাকরি দেবার লোভ দেখিয়ে নিয়ে আসে নেপালে। তারপর এখান থেকে তারা অবৈধ কাগজপত্র তৈরি করে অভিবাসী শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে পাঠায়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী