সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী ফিরোজ রশীদের রিট খারিজ, মামলা চলতে বাধা নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তাঁর বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ সোমবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আদালতে কাজী ফিরোজ রশীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান।

এর আগে গত বছরের ৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন প্লট কেনায় অনিয়মের অভিযোগে ধানমণ্ডি থানায় মামলাটি করেন। এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ফিরোজ রশীদ হাইকোর্টে রিট করেন।

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর ধানমণ্ডির ২ নম্বর সড়কে এক বিঘা জমি দখল করার অভিযোগে মামলা করা হয়। ১৯৭৯ সাল থেকে কাজী ফিরোজ রশীদ জমিটি ভোগদখল করে আসছেন।

মামলার অভিযোগে বলা হয়, এই জমির মালিক ছিলেন কানাডার সাবেক হাইকমিশনার মোহাম্মদ আলী। তিনি ১৯৭০ সালে তাঁর দ্বিতীয় স্ত্রী বেগম আলিয়া মোহাম্মদ আলী, ছেলে সৈয়দ মাহমুদ আলী ও মেয়ে সৈয়দা মাহমুদ আলীকে বাড়িসহ ওই জমি উইল করে দিয়ে যান এবং ওই বছর মে মাসে তাঁদের যৌথ নামে নামজারি হয়। এর কয়েক বছর পর কাজী ফিরোজ রশীদ ওই জমি অবৈধভাবে দখল করে ১৯৭৯ সালে ভুয়া দাতা বেগম আলিয়া মোহাম্মদ আলী ও সাক্ষী কাজী আরিফুর রহমানকে সাজিয়ে রেজিস্ট্রি করেন। জাল দলিল তৈরি করতে ওই সময়ের ঢাকার জেলা রেজিস্ট্রার এম আহমেদ তাঁকে সহযোগিতা করেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট