শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম রোববার থেকে আবারো শুরু

akhura portবার্তা কক্ষঃভারতের আগরতলার ব্যবসায়ীরা ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় আগরতলা বন্দরে চলমান জটিলতা নিরসন করতে আগরতলা আমদানি-রফতানিকারক ব্যবসায়ী নেতাদের সঙ্গে ত্রিপুরা পশ্চিম জেলা ম্যাজিস্ট্রেট এমডি অভি সিং বৈঠক করেন। বৈঠকে ম্যাজিস্ট্রেট অভি সিং বন্দরের সমস্যা সমাধান করতে আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয় এবং রোববার থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেন।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব ভূইয়া বলেন, রোববার থেকে বন্দর দিয়ে কার্যক্রম শুরু করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীরা আমাদের মৌখিকভাবে জানিয়েছে। শুক্রাবার সপ্তাহিক ছুটি, শনিবার শবেবরাত, তাই রোববার থেকে আবারও বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। ভারতের আগরতলা বন্দরে স্থান সংকুলানের অভাবে প্রায় সময়ই পণ্যবাহী ট্রাক নির্ধারিত স্থানের বাইরে রাখতে হয়। এতে ত্রিপুরার ট্রাফিক পুলিশ ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়।এনিয়ে আগরতলা আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেয়।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ