বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক শিমুল হত্যা: মেয়র মীরুকে রিমান্ডে চায় পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরু নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। তাঁর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।

গতকাল রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি মীরুকে। রাতেই তাঁকে সিরাজগঞ্জ নিয়ে যাওয়া হয়। আজ সোমবার দুপুরে তাঁকে সিরাজগঞ্জ অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ।

আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু দাবি করেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।’

‘ষড়যন্ত্রকারী কারা’- এমন এক প্রশ্নের জবাবে মেয়র মীরু বলেন, ‘যারা সরাসরি বলছে, আমিই সাংবাদিককে গুলি করেছি, তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে উঠেপড়ে লেগেছে।’

গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। পরদিন ঢাকায় নেওয়ার পথে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সড়কেই তিনি মারা যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, মেয়র মীরু শটগান হাতে দাঁড়িয়ে আছেন। এদিকে পুলিশও প্রাথমিকভাবে দাবি করেছে, মেয়রের শটগানের গুলিতে সাংবাদিক শিমুল নিহত হয়ে থাকতে পারেন।

এ ঘটনার পর পরই মেয়র হালিমুল হক মীরু ও তাঁর দুই ভাইসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত সাংবাদিকের স্ত্রী কামরুন নাহার। মামলায় মেয়র ও তাঁর দুই ভাইসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ মামলার বাকি আট আসামি হলেন- মেয়র মীরুর ছোট ভাই পাবনা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু, ছোট ভাই হাসিবুল হক পিন্টু, পৌর এলাকার ছয়আনি গ্রামের আওয়ামী লীগ নেতা কে এম নাসির উদ্দিন, বাড়াবিল গ্রামের আলমগীর হোসেন, নলুয়া গ্রামের আশরাফ ভূঁইয়া, নাজমুল খাঁ, শক্তিপুর গ্রামের জহির শেখ ও নলুয়া গ্রামের সাহেব আলী।

গতকাল রোববার তাঁদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আগামী ১৫ ফেব্রুয়ারি রিমান্ড আবেদনের শুনানির দিন রেখেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ