বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁপের স্বাস্থ্য উপকারিতা

news-image

স্বাস্থ্য ডেস্ক : শরীরের জন্য ফলের থেকে বেশি উপকারী আর কোনো খাবারই নেই। ফলেই সারে বিভিন্ন অসুখ। ওষুধ ছাড়াই বিভিন্ন রোগ সেরে যায় শুধুমাত্র ফল থেকেই। এমনকি ক্যান্সারও।
পেঁপে এমন একটা ফল, যা খেতে ভালোবাসেন না এমন মানুষ নেই। পেঁপেতে অনেক উপকারী উপাদান রয়েছে। শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ করে পেঁপে। প্রচুর পরিমানে ভিটামিন, মিনারেলস এবং প্রাকৃতিক স্বাস্থ্যকর উপাদান রয়েছে।

পেঁপে মানব দেহের কী কী উপকার করে জেনে নিন-

১. হজমের জন্য পেঁপে খুবই উপকারী। হজমের সমস্যার জন্য আমাদের আর্থ্রাইটিস, কোষ্ঠকাঠিন্য, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। পেঁপে হজমের সমস্যা দূর করে এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা করে।

২. অতিরিক্ত ওজনের সমস্যা বহু মানুষের রয়েছে। প্রাকৃতিকভাবে আমাদের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে পেঁপে। সকালে টিফিনে কিংবা সন্ধ্যাবেলা টিফিনে পেঁপে খেলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী।

৩. অন্ত্রের কৃমি রোধ করে পেঁপে। যার ফলে আমাদের শরীর বিভিন্ন ইনফেকশনের হাত থেকে রক্ষা পায়।

৪. আমরা হয়তো অনেকেই জানি না, দাঁতের যন্ত্রণার অব্যর্থ ওষুধ হল পেঁপে।

৫. গবেষকেরা আবিষ্কর করেছেন যে, পেঁপেতে এমন কিছু স্বাস্থ্যকর উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। স্তন ক্যান্সার, প্যানক্রিয়েটিক ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারেরও অব্যর্থ ওষুধ পেঁপে।

৬. ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে, একজিমা রোধ করতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পেঁপে খুবই উপকারী।

৭. পেঁপের দানা হৃদপিণ্ডের জন্য খুবই উপকারী। ভিটামিন এ, সি এবং ই রয়েছে পেঁপের দানায়। যা রক্ত পরিশুদ্ধ করতে, হার্ট অ্যাটাক, স্ট্রোক রোধ করতে, কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে।

৮. অ্যাকনে এবং অ্যাকনের দাগ দূর করতে এমনকি পোড়ার দাগও দূর করে পেঁপে।

৯. ভিটামিন সি এবং ভিটামিন ই থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করতে পেঁপে খুবই উপকারী।

১০. আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস দূর করতে সাহায্য করে পেঁপে।

১১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেঁপে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ