ভালো থাকতে ডেস্কের চাকরিজীবীরা কী করবেন?

দীর্ঘক্ষণ অফিসে ডেস্কে বসে কাজ করতে হয়? কর্মব্যস্ত জীবনযাপন, কাজের চাপ আর দীর্ঘক্ষণ বসে থাকার ধকল শরীরের ওপরে গিয়ে পড়ে। অফিসকর্মীদের বিশ্বের করে ডেস্কের কর্মীদের তৈরি হয় নানা স্বাস্থ্য ঝুঁকি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ডেস্কের চাকরিজীবীদের মধ্যে হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, ঘাড় ও কোমর ব্যাথা, মেটাবলিক সিনড্রোম, অস্টিওপরোসিস এমনকি মৃত্যুঝুঁকিও বাড়ছে। কিন্তু দৈনন্দিন কার্যক্রমে কিছু স্বাস্থ্যসম্মত নিয়ম মেনে চলতে পারলে স্বাস্থ্য ঠিক রাখা যেতে পারে। এসব নিয়ম কাজের সময়ও মানা যেতে পারে। জেনে নিন কয়েকটি পরামর্শ:

১. সব সময় বসে থাকবেন না। যতটা পারেন দাঁড়িয়ে কাজ করুন। মনে রাখবেন, বসে থাকার চেয়ে দাঁড়িয়ে কিছুটা নড়াচড়া করে কাজ করলে ক্যালরি পোড়ে।

২. সহকর্মীদের সঙ্গে কথা বলতে ফোন ব্যবহার না করে হেঁটে যেতে পারেন। এমনকি বসের সঙ্গে দেখা করার জন্য হেঁটে যেতে পারেন। মাঝে মাঝে সহকর্মীদের ডেস্কের কাছে হেঁটে হেঁটে কথা বলতে পারেন।

৩, ওঠা নামার জন্য লিফট ব্যবহার না করে পারলে সিঁড়ি ব্যবহার করুন। অফিস বা কর্মক্ষেত্রে শরীর ঠিক রাখার জন্য সিঁড়িকে উপকরণ হিসেবে ব্যবহার করতে পারেন।

৪. ডেস্কে বসে খাবার এনে খাওয়ার চেয়ে ক্যানটিন পর্যন্ত হেঁটে যান বা বাইরে একটু হেঁটে খেতে যান। ডেস্কে বসে বসে খাবেন না। গবেষণায় দেখা গেছে, কিছুটা বাইরে সময় কাটালে মানসিক অবস্থা ভালো থাকে ও শক্তি বাড়ে।

৫. অফিসে যাঁরা ডেস্কে বসে কাজ করেন তাঁরা সবজি বেশি করে খাবেন। ফুলকপি, ব্রোকলি খাদ্য তালিকায় রাখুন। এতে বিপাকীয় প্রক্রিয়া ভালো থাকবে। হজম ভালো হবে।

৬. সকালে কয়েক গ্লাস ঠাণ্ডা পানি খাবেন। এতে আপনার বিপাকীয় প্রক্রিয়া উন্নত হবে। তথ্যসূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার