,

রক্তচাপ নিয়ন্ত্রণে মুলা

news-image

অনলাইন ডেস্ক : মুলা তরকারীর নাম শুনলেই আমরা অনেকেই নাক কুঁচকে ফেলি। তবে স্বাদে অতো মজার না হলেও কাজে কিন্তু এটি অন্য অনেক খাবারকে হার মানাতে পারে। কারণ আমরা অনেকেই জানি না খাদ্যতালিকায় প্রতিদিন এক টুকরো সাদা মুলা শরীরের অনেক রোগব্যাধি থেকে মুক্তির উপায়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মুলার গুণাগুণ –

১. শরীরে রোগ প্রতিরোধ গড়ার পাশাপাশি সাদা মুলা খেলে দেহ থেকে অতিরিক্ত টক্সিন বের করে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে।

২. সাদা মুলায় থাকে প্রচুর ফাইবার। ফলে নিয়মিত মুলা খেলে হজমের সমস্যা থাকে না। যারা পাইলসে কষ্ট পাচ্ছেন, তাদের জন্যও উপকারী মুলা।

৩. ফাইবার ছাড়াও সাদা মুলায় থাকে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস, ফলিক অ্যাসিড। ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

৪. সাদা মুলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেইসঙ্গে ক্লান্তি দূর করতেও সহায়ক এটি।

৫. সাদা মুলা নিয়মিত খেলে ইউরিন সংক্রান্ত সমস্যার সমাধান হয়। ফলে কিডনি ভালো থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে