,

মুম্বাইয়ে ফ্ল্যাট থেকে মা-মেয়ের গলিত মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : মুম্বাইয়ের ভয়ান্দরে একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে নভগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। মৃতদের নাম দীপিকা কার্তিক সাংভি (২৯) ও হেতাল।

প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, গত ৪-৫ দিন ধরে মা, মেয়েকে দেখতে পাননি তারা। ঘর থেকে পঁচা গন্ধ পেয়ে তারা পুলিশকে খবর দেন। দীপিকার মরদেহটি বসার ঘরে মেঝেতে পড়ে ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হেতালের মরদেহটি একটি মাদুরে মোড়ানো অবস্থায় বিছানায় রাখা ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীপিকা মেয়েকে নিয়ে একাই থাকতেন ভয়ান্দরের গোল্ড নেস্টে। একটি কলসেন্টারে চাকরি করতেন তিনি। নভগড় থানার এক পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ দুটি যখন উদ্ধার করা হয় ঘরে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। সুতরাং চুরি বা ডাকাতি করতে এসে কেউ এমন ঘটনা ঘটিয়েছে, সেই সম্ভাবনা কম। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ডিসিপি মহেশ পাটিল মুম্বাইযের এক সংবাদমাধ্যমকে জানান, সিসিটিভির ফুটেজ দেখে তারা ঘটনার তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ঘটনা সম্পর্কে জানা যাবে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে