বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি যখন মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ

news-image

অনলাইন ডেস্ক : আপনার চাকরি হয়তো আপনাকে বেতন দিচ্ছে। কিন্তু এই কাজ যদি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয় তবে তা ছেড়ে দেওয়ার সময় এসে গেছে।

সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মনোবিজ্ঞান প্রভাষক ড. স্যান্ডি মান এমন কিছু লক্ষণের কথা জানিয়েছেন যেগুলো আপনার মধ্যে দেখা দিলে বুঝবেন যে, চাকরি আপনার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যা আপনাকে দুশ্চিন্তা ও বিষন্নতার দিকে নিয়ে যাচ্ছে। জেনে নিন কোন কোন মানসিক লক্ষণ দেখা দিলে বুঝবেন যে, চাকরিটি আপনার জন্য উপযুক্ত নয়।

# নিয়মিত ঘুম না হওয়া : যদি আপনার নিদ্রাভঙ্গ কিংবা ঠিকমতো ঘুম না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মানসিক চাপ বাড়ছে।

# কাজে ভুল করা : অসাবধানতা কিংবা সাধারণ সব ভুল করে চলাও কিন্তু লক্ষণ যে, আপনার মানসিক অবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে না।

# খুব দ্রুত রেগে যাওয়া : তীব্র মানসিক চাপ থেকে এমনটা হতে পারে। হয়তো খুব সাধারণ বিষয় নিয়েই আপনি খুব বেশি রিয়াক্ট করে ফেলছেন। এবং আপনার ধৈর্যচ্যুতি ঘটছে।

# কাজে মনোযোগ দিতে না পারা : কাজ নিয়ে ভীতিকর অনুভূতি তৈরি হলে, কোনো কাজে দীর্ঘসময় ফোকাস করতে না পারলে।

# খুব দ্রুত ইমোশনাল হয়ে যাওয়া : মানসিক চাপের কারণে সবকিছুই অত্যাধিক মনে হতে পারে।

# বেপরোয়া মনোভাব তৈরি হওয়া : কাজ নিয়ে মানসিক চাপ তৈরি হওয়ার অন্যতম একটা লক্ষণ হচ্ছে, বেপরোয়া মনোভাব তৈরি হওয়া।

# সাধারণ রসবোধ হারিয়ে ফেলা : আপনার জীবন যদি সিরিয়াস ও আনন্দহীন হয়ে ওঠে এবং সাধারণ রসবোধ হারিয়ে ফেলেন, তাহলে তা এ কারণে হতে পারে যে, আপনার কাজ আপনার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে।

# একটা ভয় নিয়ে ঘুম থেকে ওঠা : ঘুম থেকে ওঠে ভীতসন্ত্রস্ত হওয়া যে সারাদিন কি করবেন, কিভাবে করবেন ভেবে। কিংবা বিছানা ছেড়ে কাজে না যাওয়ার ইচ্ছে হওয়াটাও কিন্তু লক্ষণ যে, আপনার কাজ আপনার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। তথ্যসূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত