,

যুক্তরাষ্ট্রে ফের বাংলাদেশি হত্যা করে ডাকাতি

news-image

ডেস্ক রিপোর্ট : লস অ্যাঞ্জেলেসের পর এবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এক গ্যা স স্টেশনে এক বাংলাদেশি কর্মীসহ দুইজনকে গুলি করে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটেছে। নিহত দুজনের মধ্যের বাংলাদেশি নাগরিক খন্দকার মুহিতের (৪৬) বাড়ি ফরিদপুরে।

গত কয়েকবছর ধরে ওকলাহোমার তুলসা এলাকায় স্ত্রী, ১৫ বছর বয়সী মেয়ে ও দশ বছর বয়সী এক ছেলেকে নিয়ে বসবাস করছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় সেপুলপা শহরের মেইন স্ট্রিট অ্যান্ড বার্নহ্যাম অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরে কাজ করার সময় মুহিতকে গুলি করে হত্যা করা হয়। সেপুলপা পুলিশের মেজর মাইক রিড জানান, মুহিতকে হত্যার পর অস্ত্রধারী ব্যওক্তি দোকানের ক্যাশবাক্স হাতিয়ে নেয় এবং পরে ওই স্টোরের এক গ্রাহককে গুলি করে হত্যা করে। রবার্ট ফিল্ডস (৪০) নামের ওই ব্যাক্তি সেপুলপা শহরেরই বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে হিথ হেনি (৩৭) নামে একজনকে সোমবার সকালে ডেলওয়ারের ডিজনি সিটি থেকে আটক করা হয়েছে। পাঁচ দিন আগে লস অ্যাঞ্জেলেসের একটি গ্যাস স্টেশনে কাজ করার সময় চাপাইনবাবগঞ্জের মিজানুর রহমানকে (৩২) গুলি করে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় সোমবার ক্যালিফোর্নিয়ার লং বিচ বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে আটক করে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে