মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে কদমতলী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ”শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো” এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর উপজেলার সাবেক এফআইভিডিবির কর্তৃক প্রতিষ্ঠিত ১৮টি বিদ্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার উপজেলার কদমতলী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শতভাগ উপস্থিতি ও ঝরে পড়া রোধে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মা-বাবার উপস্থিতিতে অবসর প্রাপ্ত শিক্ষক রসিক লাল সরকারের সভাপতিত্বে কাওসার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইকবাল মিয়া,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল আলম,মাহবুবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হাজ্বী আবুল কালাম মারাজ,প্রাক্তন শিক্ষক প্রানেশ রঞ্জন রায়,সুবল চন্দ্র সরকার ,দেবেশ চন্দ্র দে ও প্রেসকøাবের সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এফআইভিডিবির শিক্ষক প্রতিনিধি গিয়াস উদ্দিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের