,

আশুগঞ্জের বড়তলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০জন আহত॥ বাড়ি-ঘর ভাংচুর লুটপাট

bijoy1ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বড়তল্লায় সোমবার সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর আহতরা হলো আম্বিয়া খাতুন(৪০), আসলাম মিয়া (৪০), সফর আলী(৩০), এরশাদ মিয়া (২২), জুনায়েদ মিয়া(২০), সালাহ উদ্দিন (২১)।
প্রত্যাক্ষাদর্শী সূএে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বড়তল্লা গ্রামের রহিম মেম্বারের বাড়ি নূরুল ইসলামের ছেলে সোহেল ও বাহারের বাড়ির নোয়াব মিয়ার ছেলেরা মাসুদ বাড়ি পাশ্বে মাঠে ক্রিকেট খেলতে গেলে তাদের মধ্যে হাতা হাতি হয়। এর জের ধরে আজ সোমবার সকালে এক পর্যায়ে উভয় পক্ষের  লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ চলাকালে বাহারের বাড়ির লোকজন রহিম মেম্বারের বাড়ির বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা(তদন্ত) মহিউদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।  

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর