,

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

news-image

ডেস্ক রিপোর্ট : কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক সুমন আহমদ (২৫) নিহত হয়েছেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার, ২১ জানুয়ারি রাতে কাতারের আলকুর-সিমসিমা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
সুমন আহমদ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার ছেলে। সুমনের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেয়ারম্যান বলেন, শনিবার রাতে গাড়ি চালানোর সময় হঠাৎ চাকা বিস্ফোরণ হয়ে গাড়িটি উল্টে গেলে সুমন ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা এক কাতারি নাগরিক গুরুতর আহত হন। পরে কাতারের পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাদদাদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুমন ওই হাসপাতালে মর্গে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে