,

কোচবিহারের জেল থেকে পালাল তিন বাংলাদেশী

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা সংশোধনাগার থেকে পালাল সাজাপ্রাপ্ত তিন বাংলাদেশী বন্দী। এদের মধ্যে একজন পুলিশের হাতে গ্রেপ্তার হলেও বাকি দুজন পলাতক রয়েছে।

রোববার সন্ধ্যায় বন্দীদের যখন গারদে ঢোকানো হচ্ছিলো সেই সময় বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে।

কোচবিহার জেলা সংশোধনাগার সূত্রে জানা যায়, আব্দুল রশিদ (২৮), আব্দুল মাজিদ ওরফে হামিদ (৪০) এবং আশরাফুল আলম (১৮) নামে তিন বাংলাদেশী বন্দী জেল থেকে পালিয়ে যায়। জেলের ভিতর থেকে বাইরে যাওয়ার নর্দমার লোহার শিক বেঁকিয়ে ওই বাংলাদেশী বন্দীরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে সংশোধনাগার কর্তৃপক্ষ অনুমান করে।

ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশের দায়ে ২০১৫ সালে গ্রেপ্তার হওয়া ওই তিন বাংলাদেশী বন্দীর দুই বছরের কারাভোগের সাজা হয়েছিলো।

তবে সংশোধনাগার থেকে তিন বন্দী পালালেও এদিন সন্ধ্যার পর সংশোধনাগারের কিছুটা দূরে কোচবিহার থানার শুটকাবাড়ি এলাকা থেকে ধরা পড়ে আব্দুল রশিদ। তবে অপর দুই বন্দী এখনও পলাতক রয়েছে। এই ঘটনার খবর পেয়েই সংশোধনাগারে ছুটে আসে পুলিশ।

কোচবিহার জেলা সংশোধনাগার পরিদর্শক কমিটির সদস্য খোকন মিয়া জানান, সাজাপ্রাপ্ত তিন বাংলাদেশী বন্দী পালিয়েছে। তবে তাদের মধ্যে একজন ধরা পড়েছে। বাকি দুই জন এখনও পলাতক রয়েছে। এসব ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। পলাতক দুই বাংলাদেশী বন্দীর খোঁজে কোচবিহার জেলার সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে