শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাট-রণবীরের ঝগড়া-হাতাহাতি!

ঝগড়া দিয়ে শুরু করে শেষপর্যন্ত রীতিমতো হাতাহাতিই করেছেন রণবীর-ক্যাট! অনেকে হয়তো ভেবে বসবেন, এ আর এমন কী! এই জুটির খুনসুটির খবর তো প্রায়ই শোনা যায়। কিন্তু তাই বলে একেবারে হাতাহাতি! এবারে কিন্তু বলিউডপাড়ায় খবর রটেছে, রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফ ঝগড়া তো করেছেনই, সেই ঝগড়ার তুঙ্গে একেবারে গায়ে হাত তোলার ঘটনাও ঘটেছে।

কিন্তু কী নিয়ে এই হাতাহাতি-ঝগড়াঝাঁটি? জিনিউজের এক খবরে দাবি করা হয়েছে, রণবীর-ক্যাটের হাতাহাতির কারণ হূতিক রোশন। হূতিক রোশনের প্রসঙ্গ নিয়েই ঘটে গেছে এই দুজনের মধ্যে তুলকালাম কাণ্ড।

‘জাগগা জাসুস’ ছবিতে রণবীরের করা একটি স্টান্টকে ব্যাং ব্যাং ছবির হূতিকের সঙ্গে তুলনা করেন ক্যাটরিনা। ব্যস ঝগড়ার সূত্রপাত এখানেই! হূতিকের সঙ্গে তুলনা সহজভাবে নিতে পারেননি রণবীর। এ ছাড়া হূতিক-সুজানের সংসার ভেঙে যাওয়ার সময় ক্যাটরিনার সঙ্গে হূতিকের ঘনিষ্ঠতার বিষয়টিও সহজভাবে মেনে নিতে পারছেন না রণবীর। ক্যাটরিনা ও হূতিক মিলে ‘বিগ ব্যাং’ ছবিতে কাজ করছেন।

বি-টাউনের সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কটা অবশেষে আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে বলে যাঁরা ধারণা করছেন, এই ঝগড়াঝাঁটির ঘটনা তাতে কতখানি প্রভাব ফেলবে? আশা করা যাচ্ছে, শিগগিরই বিষয়টি মিটিয়ে ফেলবেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ