,

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা অনুমোদনের মেয়াদ কমল

news-image

মালয়েশিয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অনুমোদনের মেয়াদ ৩০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির বরাত দিয়ে জাতীয় বার্তা সংস্থা বার্নামা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

বার্নামার প্রতিবেদনে বলা হয়, উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ বলেছেন, বিদেশি শিক্ষার্থীদের গ্রহণ করার বিষয়ে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। ভিসা দ্রুত দেওয়া নিশ্চিত করতে অভিবাসন বিভাগে অতিরিক্ত ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

আহমেদ জাহিদ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ভিসার জন্য অপেক্ষমাণ থাকলে প্রত্যেক আবেদনকারী বিদেশি শিক্ষার্থীর নাম ইন্টারপোলের সন্দেহভাজনদের তালিকার সঙ্গে যাচাই করার পর সরকার তাঁদের ক্ষণস্থায়ী ভিসা দেবে। ইন্টারপোলের তালিকার সঙ্গে যাচাই করতে আমরা অ্যাডভান্স প্যাসেঞ্জার স্ক্রিনিং সিস্টেম (এপিএসএস) ব্যবহার করব।’

আহমেদ জাহিদ একই সঙ্গে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনি বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ার মেয়াদ ৩০ দিন পর্যন্ত দেরি হওয়ার জন্য এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসকে (ইএমজিএস) দায়ী করেন। তিনি বলেন, ইএমজিএসের নিষ্ক্রিয়তার কারণে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের চার হাজার ভিসা আবেদন জমা রয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের কতগুলো আবেদন জমা পড়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। তবে দেশটিতে বর্তমানে কয়েক হাজার বাংলাদেশি পড়াশোনা করছে।

মার্কেটিং, প্রচার ও বিদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় আনতে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীন অলাভজনক কোম্পানি হিসেবে ইএমজিএস প্রতিষ্ঠা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে