রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপুর নেতৃত্বে শ্যামল কান্তিকে মারধরের অভিযোগ

news-image

নিউজ ডেস্ক :দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলা নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ওই তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মো. রিফাত হাসানকে ওই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত বছরের ৮ মে উপর্যুপরি মারধর করেছেন বলে প্রমাণিত হয়েছে।

গত বছরের ১৩ মে স্কুলের ম্যানেজিং কমিটির সভা চলাকালে স্থানীয় বাসিন্দা শামসুল হকের ছেলে অপুর নেতৃত্বে ১০-১২ জন সভাকক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষককে মারধর করে বলে সত্যতা পাওয়া গেছে। তবে অপু ছাড়া অন্যদের নাম কোনো সাক্ষী তার সাক্ষ্যে উল্লেখ করেননি। শিক্ষক শ্যামল কান্তি ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন এমন দাবির সত্যতা মেলেনি।

গত বছরের ১৩ মে স্কুলের ম্যানেজিং কমিটির সভা চলাকালে আনুমানিক বেলা ১১টার দিকে স্থানীয় মসজিদ থেকে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন বলে ঘোষণা প্রদান করা হয়। কে বা কারা ওই ঘোষণা দিয়েছে তা চিহ্নিত করা সম্ভব হয়নি।

তবে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ নিয়ে কমিটির সদস্যদের মধ্যে বিরোধের কারণে এমন ঘোষণা হতে পারে বলে বিশ্বাস করার কারণ রয়েছে। এ ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

স্কুলশিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য গত বছরের ১০ আগস্ট নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

এ বিষয়ে পুলিশের দেয়া প্রতিবেদন গ্রহণ না করে বিচারিক তদন্ত করে ঢাকার সিএমএমকে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেয়া হয়েছিল। সে অনুযায়ী বৃহস্পতিবার ঢাকার সিএমএম প্রতিবেদনটি দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা