রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জঙ্গিদের মাথা কাটতে প্রস্তুত বোরকা পরা নারীরা!

news-image

অনলাইন ডেস্ক : এবার বোরকা পরা আফগান নারীরা প্রয়োজনে জঙ্গিদের মাথা কাটতেও তৈরি। তারা নিজেদের সন্তানকে কোন মতেই জঙ্গি হতে দিবে না। তাতে কতো রক্ত ঝরবে, তা দেখতে চান তারা। ঘর সংসার সামলে তারা সরাসরি জঙ্গি বিরোধী লড়াইয়ে যোগ দিয়েছেন। তালিবান ও ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন তাদের প্রতিপক্ষ। সম্প্রতি Voice of America (VOA) -এর রিপোর্টে এমন কথা বলা হয়েছে।

জানা যায়, জঙ্গি মোকাবিলায় উত্তর আফগানিস্তানের জৌজান প্রদেশে শতাধিক নারী সরাসরি লড়াইয়ের জন্য প্রস্তুত। জৌজান প্রদেশটি আফগানিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত। আফগানিস্তানের উত্তরাংশের বিশাল এ এলাকায় সরকারের কোন কর্তৃত্ব নেই। বেশকিছু অংশ নতুন করে তালিবান দখলে চলে গেছে। একইসঙ্গে ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনও শক্তিশালী হচ্ছে। দু’বার জঙ্গি আক্রমণের মুখে পড়েছে আফগানিস্তান সরকার। এমনই পরিস্থিতিতে ধর্মীয় কড়া শাসনকে শিকেয় তুলে দিলেন আফগান নারীরা। তারা বন্দুক হাতে লড়াইয়ের জন্য প্রস্তুত।

আফগানিস্তানের উত্তর ও উত্তর পশ্চিম এলাকার সীমান্তে মিশে আছে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। উত্তর দিকে অল্প এলাকা চীন ও পূর্বদিকে পাকিস্তান। উত্তর-পশ্চিম অংশেই বেশি সক্রিয় জঙ্গিরা। VOA-কে দেওয়া সাক্ষাৎকারে নারী বাহিনীর কমান্ডার মামলাকাত জানিয়েছেন, ওরা (জঙ্গি) আমাদের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে, সন্তানদের হত্যা করছে। এবার পালটা মার দেওয়ার পালা। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালে তালিবান শাসনের পতন হওয়ার পর বেশকিছু আফগান নারী পুলিশ ও সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। কিন্তু জঙ্গি অধ্যুষিত এলাকায় এই প্রথম নারী বাহিনী গড়ে উঠেছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা