,

দেশে ফিরে বাড়ি পৌঁছানোর আগেই খুন প্রবাসী যুবক

news-image

গাজীপুর প্র‌তি‌নি‌ধি : মালয়েশিয়ার প্রবাস জীবন শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গ্রামের বাড়ি সিরাগঞ্জের যাওয়ার উদ্দেশে ট্রেনে উঠেছিলেন শফিকুল ইসলাম (৩৮)। কিন্তু ছিনতাইকারীদের কবলে পড়ে আর বাড়ি ফেরা হয়নি তার।

গতকাল সোমবার রাতে সব মালামাল লুট শেষে তাকে খুন করে ট্রেন থেকে তার লাশ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পরে আজ মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার ঢাকা-রাজশাহী রুটের রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে।

গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল জানান, নিহতের সঙ্গে থাকা পাসপোর্টের তথ্য অনুযায়ী, নিহত প্রবাসীর নাম- শফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ সদরের মাঝুয়াইল গ্রামের আলতাফ হোসেন ছেলে। তিনি সোমবার রাত ৭টার দিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে বিমানে চড়েন।

কাউন্সিলর ও এলাকাবাসীর ধারণা, তিনি সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে বিদেশ থেকে আনা মালামাল নিয়ে ট্রেনে চড়ে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার মালামাল লুট এবং তাকে হত্যা করে হায়দারাবাদ এলাকায় ট্রেন থেকে ফেলে দিয়েছে।

স্থানীয়রা মঙ্গলবার সকালে রেল লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে কাউন্সিলর ও পুলিশকে খবর দেয়।

টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে