শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুগলে হাজির বিশ্বকাপ

আর মাত্র চার দিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর ‘ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪’। কে জিতবে, কে হারবে—সেই ভাবনা-তর্ক সর্বত্রই৷ আর প্রিয় দলের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন ফুটবলভক্তরা। পিছিয়ে নেই প্রযুক্তি-দুনিয়ার সেরা সব প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোও। শুধু ফুটবল বিশ্বকাপ সামনে রেখে সহজে সব খবর পাওয়ার সুবিধা চালু করেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। এমনিতেই সব খবর পেতে গুগলের দ্বারস্থ হবেন লাখো ব্যবহারকারী। তবে ব্যবহারকারীদের আরও সহজে বিশ্বকাপের খবর দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে গুগল।
সম্প্রতি গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসে এ নিয়ে বিশেষ পোস্ট দিয়েছে গুগল। এতে বলা হয়েছে, #GoogleSearch বিশ্বকাপের সব ম্যাচের সময়সূচি, গ্রুপের সব তথ্যসহ প্রয়োজনীয় সবকিছুই সহজে দেখাবে। ইতিমধ্যে এ সেবা শুরু হয়ে গেছে বলেও পোস্টে উল্লেখ করা হয়। চাইলে গুগলে শুধু World Cup লিখে তথ্য খুঁজলেই চলে আসবে পরবর্তী ম্যাচের খবর, কখন ও কোথায় হবে ইত্যাদি। আবার World Cup Fixture 2014 লিখে সার্চ করলে পুরো খেলার তালিকায়ই চলে আসবে। এ ছাড়া প্রিয় দলের খেলার ফলাফল, দলের সর্বশেষ খবর, গুরুত্বপূর্ণ খেলা—সব খবরই পাওয়া যাবে গুগলে। এ ছাড়া নির্দিষ্ট দলের খেলাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে ওই দলের নাম বনাম বিপক্ষ দলের নাম (যেমন: Brazil v Croatia) লিখে সার্চ করলেও দল দুটির সব খবর, ম্যাচের বিস্তারিত, কোথায় ও কখন হবে, তা সহজে বিশেষ পদ্ধতিতে দুই দেশের পতাকাসহ চলে আসবে চোখের সামনেই। অন্যান্য সুবিধার পাশাপাশি গ্রাহকদের সহজ তথ্যসেবা দিতেই গুগলের এমন উদ্যোগ বলে জানা গেছে। একই পদ্ধতিতে স্মার্টফোনে গুগল সার্চ ব্যবহার করেও একই সুবিধাগুলো পাওয়া যাবে। —গুগল প্লাস

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ