,

কোনো অপরাধী ছাড় পাবে না : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার রায়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ সরকারের আমলে কোনো অপরাধী ছাড় পাবে না।

আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলানয়তনে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার রায় প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

চিত্রশালা মিলানয়তনে ‘বিএনপি-জামায়াতের বর্বরোচিত তাণ্ডব ও অগ্নি সন্ত্রাসের’ খণ্ড চিত্র প্রর্দশনীর আয়োজন করে আওয়ামী লীগের প্রচার প্রকাশনা পরিষদ।

ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায় প্রমাণ করেছে— এ সরকারের আমলে কোনো অপরাধী ছাড় পাবে না। সে যতই প্রভাবশালী বা প্রতাপশালী হোক না কেন। এ সরকারের আমলে যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, তার প্রমাণ এ রায়।

তিনি বলেন, আমরা আশা করবো নিম্ন আদালত আজকে যে রায় দিয়েছে, তা উচ্চ আদালত বহাল রাখবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ ২৬ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। এ মামলার ৩৫ আসামির মধ‌্যে বাকি নয়জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সোমবার সকাল ১০টা ৫ মিনিটে জনাকীর্ণ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে