,

আখাউড়া সীমান্তে সতর্কাবস্থা

akhuraবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের আগরতলার দক্ষিণ রামনগর এলাকায় গ্রামবাসী ও বিএসএফের সংঘর্ষে বিএসএফ সদস্যসহ ২ ভারতীয় নিহত হওয়ার ঘটনায় আখাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। সীমান্তের ওপারে উত্তেজনা ছড়িয়ে পড়ায় শনিবার সকাল থেকে বিজিবি সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া সীমান্তবর্তী আগরতলা পশ্চিম থানার দক্ষিণ রামগনগর কবরখলা এলাকায় বিদ্যুৎ না থাকায় কতিপয় যুবক বসে সময় কাটাচ্ছিলেন। এসময় সীমান্তে টহলরত কয়েজন বিএসএফ জওয়ান তাদেরকে এখানে বসে থাকার কারণ জিজ্ঞাসা করে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএসএফ অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে। পরে খবর পেয়ে গ্রামবাসীও বিএসএফ জওয়ানদের ওপর পাল্টা হামলা করে। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুঁড়লে ইসমাইল মিয়া (৭৫) নামের এক ব্যক্তি মারা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রামনগর গ্রামের লোকজন এসে বিএসএফের ওপর হামলা চালায়। এতে বিএসএফ সদস্য সন্দীপ কুমার নিহত হন। গ্রামবাসীদের অভিযোগ, বিএসএফ জওয়ানরা মদ্যপ অবস্থায় ছিল এবং বিনা প্ররোচণায় তারা গ্রামবাসীর ওপর হামলা চালায়। ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন জানান, এটা ভারতের অভ্যন্তরীণ ঘটনা। এরপরেও বিজিবি সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। তবে সীমান্ত পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ