দারুস সালামের ঘটনার কারণ দাম্পত্য কলহ : পুলিশ

news-image

নিউজ ডেস্ক ; রাজধানীর দারুস সালাম এলাকায় গৃহবধু আনিকা দাম্পত্য কলহের জের ধরেই তার দুই শিশুকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। আনিকার স্বামী শামীম হোসেনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই ধারণা হয়েছে বলে দারুস সালাম থানার পরিদর্শক ফারুকুল ইসলাম জানান।

আজ বুধবার সকালে তিনি বলেন, গতকাল সকালে নাশতার সময় বাসি ভাত দেওয়ায় শামীম রেগে গিয়ে আনিকাকে গালাগাল করেন। এরপর না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যান শামিম। পরে দুপুরে ওই ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার বিকালে ছোট দিয়াবাড়ি পানির পাম্পসংলগ্ন ওই বাসা থেকে আনিকার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এই দম্পতির পাঁচ বছরের মেয়ে শামীমা ও তিন বছরের ছেলে আবদুল্লাহর লাশ পড়ে ছিল গলাকাটা অবস্থায়। আনিকার স্বামী সেলুনকর্মী শামীম ওই সময় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় ছিলেন। শামীম ফিরে আসার পর মঙ্গলবার রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এখনো তিনি থানাতেই আছেন।

পরিদর্শক ফারুক জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আনিকার মাকে খবর দেওয়া হয়েছে। তিনি এখনো আসেননি। তিনি এসে চাইলে মামলা করতে পারবেন। শামীমের বাড়ি গোপালগঞ্জে। আর আনিকার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুরে। তাদের মধ‌্যে প্রায়ই ঝগড়া হত বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছিলেন তাদের প্রতিবেশীরা। লাশ উদ্ধারের পর ওই ঘর থেকে একটি রক্তমাখা বটি ও চিরকূট উদ্ধার করার কথা জানান পুলিশ কর্মকর্তারা। তারা জানান, ওই চিরকূটে আত্মহত‌্যার স্বীকারোক্তি ছিল। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার