সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যানে ঝটপট তৈরি করুন মজাদার তাওয়া পোলাও

news-image

অনলাইন ডেস্ক : লাঞ্চ কিংবা ডিনারে বাড়তি রয়ে যাওয়া ভাত প্রায় সময়ই কিন্তু ফেলে দিতে হয়, কারণ অনেক বাড়িতেই বাসি ভাত খাবার অভ্যাস নেই। এই বাড়তি ভাতটুকুন ভাত ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার তাওয়া পোলাও। ঘরে থাকা জিনিস দিয়েই ঝটপট তৈরি করা সম্ভব এই খাবারটি। সকালে, দুপুরে কিংবা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন তাওয়া পোলাও। আসুন তাহলে জেনে নেয়া যাক তাওয়া পোলাও তৈরির রেসিপিটি।

উপকরণ:

৩ কাপ ভাত

১ কাপ পেঁয়াজ কুচি

২ কাপ টমেটো কুচি

১/২ কাপ গাজর কুচি

১/২ কাপ আলু কুচি

১/২ কাপ মটরশুঁটি

১/২ কাপ বিনস

১/২ কাপ ক্যাপসিকাম কুচি

২টি কাঁচামরিচ কুচি

১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট

২ চা চামচ লেবুর রস

১ চা চামচ জিরা

১/২ চা চামচ হলুদের গুঁড়ো

১/২ চা চামচ মরিচের গুঁড়ো

৩-৪ টেবিল চামচ পাও ভাজি মশলা

৩ টেবিল চামচ ধনেপাতা কুচি

মাখন

তেল

লবণ

প্রণালী:

১। একটি নন-স্টিক প্যান মাঝারি আঁচে চুলায় জ্বাল দিন। এতে মাখন দিয়ে দিন।

২। মাখন গলে এতে জিরা দিয়ে ভাজুন। এরসাথে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।

৩। পেঁয়াজ নরম হয়ে এলে এতে বিনস, ক্যাপসিকাম কুচি, লবণ দিয়ে রান্না করুন।

৪। সবজি হালকা সিদ্ধ হয়ে এলে আদা রসুনের পেস্ট দিয়ে দিন।

৫। এরপর এতে হলুদের গুঁড়ো, টমেটো কুচি দিয়ে নাড়ুন। টমেটো নরম হয়ে এলে এতে কাঁচামরিচ কুচি, মরিচ গুঁড়ো, এবং পাও ভাজি মশলা দিয়ে দিন।

৬। সবগুলো উপাদান দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। কিছুটা রান্না হয়ে এলে এতে ভাত, ধনেপাতা কুচি, লেবুর রস এবং মাখন দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন।

৭। ব্যস তৈরি হয়ে গেলো তাওয়া পোলাও। আপনি চাইলে পছন্দের সবজি, ডিম বা রান্না করা মাংসও এতে দিতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি দেখে নিতে এইখানে ক্লিক করুন।

সূত্র: ফুডস এন্ড ফ্লেভার

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই