,

মালয়েশিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি আহত

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার পেনাং রাজ্যের প্রাইয়ের জুরুর শিল্প এলাকার একটি সাইনবোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আহতের নাম জানা যায়নি। গত রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কারখানায় থাকা কার্টন ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় দগ্ধ বাংলাদেশিকে পেনাংয়ের সেবেরাং জায়া হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

কারখানার বেশ কয়েকটি ফ্লোর ও পার্শ্ববর্তী আরো তিনটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকদের মাঝে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা ভয়ে ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাইনবোর্ড কারখানার প্রায় ৮০ শতাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস বিভাগের মুখপাত্র আযমান হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে