শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নিরাময় কেন্দ্রে যুবক খুন, আটক চার

00001বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে কৃপা নামক একটি মাদক নিরাময় কেন্দ্রে রতন মিয়া (২৪) নামে এক যুবক খুন হয়েছে। রতন শহরের মধ্য পাড়ার বাসিন্দা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, কৃপা মাদক নিরাময় কেন্দ্রের একটি কক্ষে রতনসহ চার যুবক চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাদানুবাদ হয়। এর জের ধরে নাইম, ইউসুফ ও জাবেদ রতনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকেই তাদের আটক করে। আটকের পর তারা তিনজনই হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এদের মধ্যে নাইমের বাড়ি সদর উপজেলার চিনাইর গ্রামে, ইউসুফের বাড়ি কোড্ডা গ্রাম ও জাবেদের বাড়ি সুলতানপুর এলাকায়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত অন্যজন হলেন, লাইসেন্সবিহীণ ভাবে ওই মাদক নিরাময় কেন্দ্রটির মালিক মধ্যপাড়ার বাসিন্দা মো. মাসুম। উল্লেখ্য, এর আগে ‍‍‍‍‌‌"মন" নামক একটি মাদক নিরাময় কেন্দ্র পরিচালনা করতেন তিনি। সেখানেও ওক যুবকের মৃত্যু হয়। ওই হত্যা্ মামলায় বর্তমানে জামিনে রয়েছে মাসুম।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ