সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকায় গুলিতে বাংলাদেশি সেনা নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তার নাম মো: রহিম (৩০)। বৃহস্পতিবার সিএআর-এ অবস্থিত জাতিসংঘের ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অফিসার ওয়াজির উদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত রহিম সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের কৃষক আবদুল মাজেদের বড় ছেলে। চার বছর আগে যশোরের ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের রুবাইয়া সুলতানা রানুকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র ছেলে ফারাবির জন্ম হয় গত বছরের আগস্টে।

রহিম প্রথমে কুমিল্লা সেনানিবাস ও পরে ঢাকা সেনানিবাসে যুক্ত হন। পরে সরকারের নির্দেশে জাতিসংঘের আহবানে শান্তি মিশনে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী