বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি মারজান ও সাদ্দামের ময়নাতদন্ত সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ জঙ্গি নেতা মারজান ও সাদ্দামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজে এই দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢামেক হাসপাতালের ফরেন্সিক মেডিসিনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সোহেল মাহমুদ জানিয়েছেন, মারজানের শরীরে মাথা ও বুকসহ একাধিক স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। সাদ্দামের শরীর থেকে ৩টি গুলি উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য তাদের থাই মাসল ও মৃত্যুর আগে শক্তিবর্ধক কিছু খেয়েছিল কিনা তা জানার জন্য রক্ত ও ইউরিনসহ ভিসেরা সংগ্রহ করা হয়েছে। গুলিতেই তাদের দুজনের মৃত্যু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) সঙ্গে বন্দুকযুদ্ধে নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা নূরুল ইসলাম ওরফে মারজান এবং তার সহযোগী সাদ্দাম নিহত হয়। মারজান ছিলেন গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী। তাদের লাশ নিতে অস্বীকার করেছে তাদের পরিবার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ