সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫জনই বাংলাদেশি

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবের মক্কায় সিডর কম্পানির শ্রমিক ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫জনের পরিচয় মিলেছে। এরা সবাই বাংলাদেশি নাগরিক।

বুধবার সন্ধ্যায় জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আব্দুস সবুরের ছেলে শরিফুল ইসলাম, ঘাটাইলের পেচারআটা গ্রামের নান্নু মিয়ার ছেলে আরিফ হোসেন, দেওপাড়া গ্রামের সিকদার পাতার ছেলে হানিফ, মাটিয়াটা গ্রামের চান মাসুদের ছেলে শহিদুল ইসলামএবং বিবাড়ীয়া জেলার কসবা উপজেলার আব্দুল ভুইয়ার ছেলে সোহেল রানা। তারা সবাই সিডর কোম্পানীতে কর্মরত ছিলেন।

আলতাফ হোসেন জানান, নিহতদের পরিচয় জানার পর নিহত এবং আহত বাংলাদেশিদের ক্ষতিপুরণ আদায়ের জন্য কম্পানির সঙ্গে কথা আলোচনা হয়েছে। বর্তমানে তাদের লাশ মক্কার আল নুর হাসপাতালের হিমঘরে রাখা আছে।

জানা গেছে, গত ২৯ডিসেম্বর বৃহস্পতিবার ৫টার দিকে সৌদি আরবের মক্কা শহর হতে ৩৫ কি: মি: দূরবর্তী তায়েফ জেদ্দা বাইপাস সড়কের কাছে তরিক আল-খাওয়াজাত নামাক স্থানে সিডর কোম্পানির শ্রমিক ভিলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪জন নিহত হন এবং ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মক্কা আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজনে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার।

আহতরা হলেন, ময়মনসিংহ জেলার গরগাও উপজেলার নওটানা গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে খায়রুল,চরকামারী গ্রামের মকবুল মিয়ার ছেলে রুবেল, নয়াপাড়া গ্রামের সূলতান মিয়া। আহতদের মধ্যে খাইরুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিউতে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী