মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

news-image

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৭তম লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়ের সূচি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর ৫০ শতাংশ। লিখিত পরীক্ষায় প্রার্থী কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি ওই বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবে।

পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্রে বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়িসদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ।

গত ৩০ সেপ্টেম্বর এ বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ আট হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষাসূচি পরে জানাবে পিএসসি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের