বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের ঘটনা : আদালতে জামিন চান রসরাজ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ছবি পোস্টের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় কারাভোগরত রসরাজ দাসের (৩০) জামিন শুনানি হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জেলা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে জামিন শুনানি হয়। আদালত সূএে জানা যায় যে, বিচারক রসরাজের জামিন শুনানি শুনেন এবং পরবর্তীতে অধিকতর শুনানির জন্য রসরাজ কে ১৬ই জানুয়ারি স্ব-শরীরে আদালতে হাজির করে জামিন শুনানির দিন ধার্য করেন।। তবে জামিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না অভিযুক্ত রসরাজ দাস। রসরাজ দাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে। রসরাজের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবী অ্যাড. মো. নাসির মিয়া। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ছবি পোস্ট দেয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ (৩০) দাসের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে নাসিরনগর উপজেলা। পরদিন (৩০ অক্টোবর) মাইকিং করে সমাবেশ ডাকে দুটি ইসলামি সংগঠন। সমাবেশ শেষ হওয়ার পরপরই দুষ্কৃতকারীরা নাসিরনগর উপজেলা সদরে তান্ডব চালায়। এসময় দুষ্কৃতকারীরা উপজেলার অন্তত ১২টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এরপর ৪ নভেম্বর ভোরে ও ১৩ নভেম্বর ভোরে দুষ্কৃতকারীরা আবারও উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত ৬টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে।এসব ঘটনায় থানায় ৮টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০৫ জনকে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ