শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাইমা সেন ঢাকায়

পণ্যের প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার ছবির অন্যতম অভিনয়শিল্পী রাইমা সেন। আজ বৃহস্পতিবার সকালে জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তিনি ঢাকায় আসেন।

দুপুর ১২টায় প্রসাধনপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিজান হারবালের ডিলার সম্মেলনে যোগ দেবেন রাইমা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘রাইমা সেন আমাদের প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। মাস খানেক আগে বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ হয়েছে। খুব শিগগির টেলিভিশনে এটির প্রচার শুরু হতে যাচ্ছে। টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার শুরু হওয়ার আগে পণ্যটি সম্পর্কে জানাতে সারা দেশে আমাদের ডিলারদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করি। এতে রাইমা সেনকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়। রাইমা সেনও উপস্থিত থাকতে সানন্দে রাজি হন। তাই এই অনুষ্ঠানের আয়োজন।’

জানা গেছে, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে আজ বিকেলে ঢাকা ছাড়বেন রাইমা সেন।

লিজান হারবাল পণ্যের বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সনক মিত্র।

সম্প্রতি ‘যুদ্ধশিশু’ ছবিতে অভিনয় করে আলোচিত হন রাইমা। ১৬ মে বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পায় যুদ্ধশিশু (চিলড্রেন অব ওয়ার: নাইন মান্থস টু ফ্রিডম) ছবিটি৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নারীদের ওপর ভয়াবহ নির্যাতন করা হয়৷ ওই সময়ের তেমন কিছু ভয়াবহ ঘটনা নিয়ে ছবিটি তৈরি করেন বলিউডের পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত৷ রাইমা সেন ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, ফারুক শেখ, ইন্দ্রনীল, ঋদ্ধি সেন প্রমুখ৷ ছবিটি বাংলায় ডাব করা হয়েছে৷ যেখানে উর্দুতে সংলাপ বলা হয়েছে, সেখানে বাংলায় সাবটাইটেল দেওয়া হয়েছে৷

চিলড্রেন অব ওয়ার: নাইন মান্থস টু ফ্রিডম ছবিটির নাম ছিল দ্য বাস্টার্ড চাইল্ড৷ পরে নাম পরিবর্তন করা হয়৷ বাংলাদেশে ছবিটির নাম যুদ্ধশিশু৷

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ