রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বারডেমের হিমঘরে এমপি লিটনের মরদেহ

news-image

নিউজ ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ ঢাকায় আনা হয়েছে। এখন তা রাখা হয়েছে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে। রোববার বিকেল তিনটার দিকে হেলিকপ্টারে করে রংপুর থেকে ঢাকায় আনা হয় লিটনের মরদেহ।

সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে সুন্দরগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।

এর আগে রোববার দুপুর পৌনে ১টার দিকে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দুপুর ২টায় একটি হেলিকপ্টার তার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে।

গতকাল ৩১ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় সুন্দরগঞ্জের নিজ বাসায় ঢুকে এমপি লিটনকে গুলি করে দুবৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে ২০১৫ সালের ২ অক্টোবর আট বছর বয়সী স্কুলছাত্র শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে আলোচনায় আসেন এমপি লিটন। স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের বাবা এ ঘটনায় থানায় মামলা করেন। এ মামলায় বেশ ক’দিন পলাতক থেকে এক পর্যায়ে আদালতে আত্মসমর্পণ করেন লিটন। পরবর্তীতে জামিনে মুক্ত ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ