,

ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০১৬ সালের জেএসসি ও সমমানের পরীক্ষার ফল। প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হতে না পারা শিক্ষার্থীরা বরাবরের মতো ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ পাচ্ছে। আজ (৩০ ডিসেম্বর) থেকে ৫ জানুয়ারি পর্যন্ত শুধু টেলিটক মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের এ আবেদন করা যাবে। আবেদন করতে RSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

 

ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কাটা হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। আবেদন করতে ইচ্ছুক হলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বরটি লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা ফি কাটা হবে।

যেসব বিষয়ে দুটি পত্র (যেমন- বাংলা, ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোডের বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং ফি হিসেবে ২৫০ টাকা কেটে নেয়া হবে। একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।

অনেক অভিভাবক ও শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য স্বশরীরে বোর্ডে আবেদনপত্র জমা দিতে চান। যা মোটেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন শিক্ষাবোর্ড কর্মকর্তারা। কর্মকর্তারা বলেন, মোবাইলে এসএমএস’র মাধ্যমে আবেদন ব্যতীত অন্য কোন মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ নেই। এটা অনেক শিক্ষার্থী ও অভিভাবক বুঝতে চান না। যা দুঃখজনক। বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের বুঝা উচিত বলেও মন্তব্য শিক্ষাবোর্ড কর্মকর্তাদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে