,

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাংবাদিক স.ম সিরাজুল ইসলামের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাংবাদিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি, সংবাদপত্র পরিবেশক স.ম সিরাজুল ইসলাম মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে কান্দিপাড়াস্থ বাসায় ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬০ বছর । তিনি স্ত্রী, ২ পুত্র ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখেছেন। আজ বুধবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা কান্দিপাড়াস্থ জামেয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং পরে উত্তর মৌড়াইলস্থ গোরস্তানে দাফন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন। এদিকে বিশিস্ট সাংবাদিক স.ম সিরাজুল ইসলামের মৃত্যুতে সাপ্তাহিক নতুন মাত্রা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রকাশক সম্পাদক আল আমীন শাহীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে