গাছের ডালে অদ্ভূত প্রাণী দেখে নাটোরে তোলপাড়!

news-image

নিউজ ডেস্ক : সাধারণত গ্রামের মানুষ যেসব প্রাণী দেখে অভ্যস্ত, সেই গ্রামবাসী যদি অদ্ভূত আকারের কোন অচেনা প্রাণী দেখে তাহলে কৌতুলহল সৃষ্টি হবে সেটাই স্বাভাবিক। এমনই এক ঘটনা ঘটলো ডাঙ্গাপাড়া গ্রামে। আর তাতেই তোলপাড়!

নাটোরে বড় আকারের একটি বনবিড়ালের দেখা মিলেছে। সোমবার সকাল থেকে সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের একটি মেহগনি গাছের ডালে বসে থাকতে দেখা যায় তাকে। বনবিড়ালটি গাছের মগডালে উঠে বসে ছিল।

খবর পেয়ে প্রাণিটি দেখতে মেহগনি বাগানে ভিড় করে আশেপাশের গ্রামের মানুষ। প্রথমে বিড়ালটিকে চিনতে পারেনি এলাকাবাসী। মানুষের ভিড় সামলাতে বাগানে পুলিশ মোতায়েন করা হয়। সেখানে যান নাটোর বন বিভাগের কর্মকর্তারা।

পরে রাজশাহী থেকে বন্যপ্রাণী পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে এটিকে বনবিড়াল হিসেবে চিহ্নিত করেন। এটি ক্ষতিকর কোন প্রাণী নয় বলে মানুষজনকে সেখান থেকে সরিয়ে দেন তারা।

এ জাতীয় আরও খবর

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

অভিযানে পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?

চুল ও ত্বকের যত্নে আলোচনায় এক্সোসোম থেরাপি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা