,

চলন্ত ট্রেনকে নিয়ে সেলফি, প্রাণ গেল স্কুলছাত্রের

news-image

নিউজ ডেস্ক : ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন দেখে দ্রুতগতির ট্রেনকে পেছনে রেখে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে অকালে প্রাণ হারালো স্কুলপড়ুয়া এক ছাত্র। রাজেন্দ্রপুর এলাকায় শখের সেলফি তুলতে গিয়ে মঙ্গলবার দুপুরে আবদুল মোমেন নামে দশম শ্রেণির এক ছাত্রের অকাল মৃত্যু হয়।

আবদুল মোমেন গোসিঙ্গা ইউনিয়নের নারানপুর গ্রামের আলী হোসেনের ছেলে। সে চিনাশুখানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আবদুল মোমেন তার দুই বন্ধুকে নিয়ে রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ঘুরতে আসে। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দেখে রেল লাইনের ওপর দাঁড়িয়ে চলন্ত ট্রেনকে পেছনে রেখে সেলফি তুলতে যায়। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত মোমেনের দুই বন্ধু জানায়, মোমেন তার নানা বাড়িতে থেকে পাশের চিনাশুখানিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করত।

রেলপুলিশ জয়দেবপুর জংশনের এএসআই মো. দাদন মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে