,

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি গুলিবিদ্ধ

news-image

কক্সবাজার প্রতিনিধি :  বাংলাদেশি মাছ ধরার একটি ট্রলারকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের নৌবাহিনী। এতে ট্রলারে থাকা ছয় জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পূর্বে সাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, কক্সবাজারের নুনিয়ারছড়ার ওসমান গনি (২২), একই গ্রামের রফিকুল ইসলাম (৩০), নুর আহমেদ (৩২) ও কক্সবাজার মহেশখালীর সাইফুল ইসলাম (৩৫)। অপর দুই জনের নাম জানা যায়নি।

কোস্ট গার্ড ও স্থানীদের ভাষ্য মতে, গত চার দিন আগে কক্সবাজারের বাসিন্দা মো. রহিম সওদাগরের মালিকাধীন মাছ ধরার ট্রলার নিয়ে ১৪ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার তারা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পূর্বে মাছ ধরতে সাগরে জাল ফেলেন।

এসময় হঠাৎ করেই মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে গুলি চালায়। জাল ফেলে পালিয়ে আসার সময় বোটে থাকাদের মাঝে ৬ জেলে গুলিবিদ্ধ হন। পরে বিকেল ৫টার দিকে ট্রলারটি সেন্টমার্টিন ঘাটে পৌঁছলে স্থানীয় লোকজন ও কোস্ট গার্ডের সদস্যরা গুলিবিদ্ধদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। তাদের পা, হাত ও চোখের নিচে গুলির চিহ্ন রয়েছে।

কোস্ট গার্ড সেন্টমার্টিন দায়িত্বরত কর্মকর্তা মো. সাইফুল আবছার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ জেলেদের বরাত দিয়ে তিনি আরও জানান, বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি বর্ষণ করেছে।

উৎসঃ   jagonews24

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে