,

‘ধর্ষণের’ পর মেয়েকে হত্যা, সৎ বাবা আটক

sharonkholaশরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় মায়া আক্তার (৯) নামে এক শিশুকে তার সৎ বাবা ধর্ষণ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের ধান ক্ষেত থেকে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ওই গ্রামের ফজলু হাওলাদারের ছেলে আলামীন হাওলাদার (৩০) নামের ওই সৎ বাবাকে আটক করেছে। নিহত মায়া আক্তার উপজেলার রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

নিহত শিশুটির নানা দুলাল হাওলাদার জানান, মায়া আক্তার মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন রাতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ সন্দেহজনকভাবে আলামীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।

শরণখোলা থানার ওসি মো. আব্দুল জলিল জানান, এদিন বিকেলে সৎ বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মায়াকে চানাচুরের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাওয়ানোর কথা স্বীকার করে। কিন্তু ধর্ষণের পর হত্যার বিষয়টি অস্বীকার করে। তবে লাশের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে এসিফিন নামের একটি ইনজেকশনের বোতল পাওয়া যায়। এ ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। নিহত শিশুটির মায়ের নাম জোছনা আক্তার পুতুল। দেড় মাস আগে আলামীনের সাথে তার বিয়ে হয়। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে