বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাবাহী ৭ নৌকা ফেরত

downloadকক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী সাতটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

আজ বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে এসব নৌকা ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, আজ ভোর থেকে সকাল ৯টার মধ্যে নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে সাতটি নৌকায় করে অন্তত ১০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। এর পর থেকে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ৩০ হাজারের বেশি রোহিঙ্গা এরই মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা নারীদের ধর্ষণ, নির্যাতন ও হত্যা করছে। তবে তারা তা অস্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ