,

সিনেমায় ফিরছেন শাবানা!

sabanaবিনোদন ডেস্কঃ চলচ্চিত্র জগত থেকে বিদায় নিয়েছেন সেই কবে। পারি জমিয়েছেন প্রবাসে। তবে মাজগে মাঝে নিজের দেশে ফিরে এলেও চলচ্চিত্র জগত থেকে দূরেই ছিলেন এবং জানিছিলেন ক্যামেরার সামনে আর আসতে চান না তিনি। তবে কি নিজের সিদ্ধান্ত পাল্টালেন এই অভিনেত্রী? চিত্রনায়িকা শাবানা দীর্ঘদিন পর দেশে এসে নিজের এসএস মুভিজের ব্যানারে নতুন চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তখন কিছু জটিলতার কারণে এ উদ্যোগ আর এগোননি। তবে পারিবারিক কাজে দেশের বরেণ্য এই অভিনেত্রী ঈদের পর ঢাকায় আসবেন বলে জানা যায়। নিউইয়র্কবাসী সংস্কৃতিকর্মী শেখ সাথী বলেন, "আমার সাথে ম্যানহ্যাটানে দেখা হয় তার সাথে। তার সাথে কুশল বিনিময় করি। প্রবাসী বাঙালি হিসেবে শাবানা আপুর সাথে পরিচয় রয়েছে আগে থেকেই। তিনি জানালেন, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা যাবেন তিনি। এছাড়া নতুন ছবির কথা উঠলেই শাবানা বলেন, আমি তো চাই আমাদের ছবির প্রডাকশন হাউসটিকে আবারও নতুন করে জাগিয়ে তুলতে। ইচ্ছে আছে বড় ধরনের কিছু করার। এ বছরই আশা করছি, দুই বাংলার শিল্পীদের নিয়ে নতুন কিছু উদ্যোগ নেবো। কারণ এখনকার চলচ্চিত্রের খবরে আমি নিজেও দারুণ আশাবাদী। অনেকেই ভালো করছে। তরুণরাই আবার চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনবে। আমি চাই প্রযোজনা বা পরিচালনা যাই করি, নতুনদের নিয়ে কাজ করতে। উল্লেখ্য, শাবানা বেশ কিছুদিন ঢাকায় অবস্থানের পর যশোরে যাবেন আত্মীয় ও এলাকাবাসীদের সাথে কিছুটা সময় কাটাতে।' ঈদের পর ঢাকায় এসে নিজের প্রযোজনা সংস্থার কাজ ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন তিনি। সেক্ষেত্রে নতুন ছবির ঘোষণাও আসতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ