ছাত্রের সঙ্গে রাত্রি যাপন, কারাদণ্ড শিক্ষিকার!

saraঅনলাইন ডেস্ক : শিক্ষিকা সারা ডোমরেস (২৯) নিজ স্কুলের ছাত্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সেই সম্পর্ক মন দেয়া নেয়া থেকে শুরু হলেও পরবর্তীতে সেটি শরীর পর্যন্ত গড়ায়।

সারা’র স্বামী শহরের বাইরে গেলে প্রেমিক ছাত্রের সঙ্গে রাত্রি যাপণের অপরাধে দুই বছরের কারাদণ্ড হয়েছে সারা ডোমরেসের।

মেইল অনলাইন জানিয়েছে, গত বুধবার আদালতে রায় ঘোষণা করা হয়। দুই বছর কারাদণ্ড ভোগ করার পরও সাজা শেষ হবে না তাঁর। এরপর তিনবছর তাঁর শিক্ষকতা পেশার ওপর থাকছে নিষেধাজ্ঞা। রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন সারা ডোমরেস।

কেঁদে কেঁদে বিচারককে সারা বলেন, শিক্ষকতায় নিষেধাজ্ঞা ও গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় তাঁর অনুশোচনা দশ গুণ বেড়ে গেছে। গত এপ্রিল মাস সারা ডোমরেসের বিরুদ্ধে ছাত্রের সঙ্গে রাত্রি যাপনের অভিযোগ ওঠে। তবে সারা তখন অস্বীকার করে জানান, তিনি কেবল তাঁর ছাত্রদের আলিঙ্গন করেন। যদিও অভিযোগ ওঠার পরই স্কুল থেকে চাকরিচ্যুত হন সারা।

তবে আদালতে প্রমাণিত হয় ২০১৪ ও ২০১৫ সালে সারা এক ছাত্রের সঙ্গে শারীরিকক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ওই সময়ে ওই ছাত্রের বয়স ১৬ বছরের কম ছিল। ছাত্রটি পুলিশের কাছে স্বীকার করে, প্রায় ১৫ বার সারার সঙ্গে শারীরিকক সম্পর্ক হয় তার।

ছাত্রের অভিভাবকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে ছাত্রটির কাছে আসা ফোন ও মেসেজ পরীক্ষা করা হয়। সারা ও ওই ছাত্রের মধ্যে প্রায় এক হাজার মেসেজ পায় পুলিশ। যেখানে সারা তাঁর ছাত্রকে ‘বেবি বু’ বলে সম্বোধন করছেন। ওই সব বার্তার একটিতে সারা লিখেন, ‘আমি ভালোবাসি বেবি বু। তুমি দুর্দান্ত!’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার