জুনেই আসছে গ্যালাক্সি এস৫ মিনি

নিউজিল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির তথ্যনিউজিল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির তথ্য

গ্যালাক্সি এস৫ মিনি বাজারে আনছে স্যামসাং। আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস৫ এর ছোটো সংস্করণটির তথ্য প্রকাশিত না হলেও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সময় এর তথ্য প্রকাশিত হয়েছে। তবে এবারে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল গ্যালাক্সি এস৫ মিনি স্মার্টফোনটির ছবি ও এর যন্ত্রাংশের তথ্য ফাঁস করেছে।



স্যামমোবাইলে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস৫ মিনি স্মার্টফোনটিতে থাকবে সাড়ে চার ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর এক্সিনয়িস চিপসেট, ১.৫ গিগাবাইট র্যাম, পেছনে ৮ মেগাপিক্সেল ও সামনে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ও মাইক্রোএসডি সমর্থন সুবিধা।স্যামমোবাইলে প্রকাশিত গ্যালাক্সি এস৫ মিনির ছবি



অ্যান্ড্রয়েড ৪.৪ বা কিটক্যাট অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটিতে থাকবে টাচউইজ ইউজার ইন্টারফেস। এ ছাড়াও আলট্রা পাওয়ার সেভিং মোড, প্রাইভেট মোড, কিডজ মোড প্রভৃতি। ১২ জুন এই স্মার্টফোনটি বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।



বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫ এর মিনি সংস্করণের দাম এস৫ এর চেয়ে কিছুটা কম হবে। স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটির বিশেষ ফিচার হবে এর বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা।



এর আগে স্যামসাং নিউজিল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির তথ্য প্রকাশ করা হয়েছিল। এই সাইটটির তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস৫ মিনি বা ছোট সংস্করণ সংস্করণটি হবে পানি-রোধী।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার