,

ইউটিউবের ইতিহাসে প্রথম : ২০০ কোটি হিট ছাড়ালো ‘গ্যাংনাম স্টাইল

Gangnam-Styleইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিও হিসেবে ‘গ্যাংনাম স্টাইল’ ২০০ কোটির অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করলো। ‘গ্যাংনাম স্টাইলে’র জন্ম দিয়ে অদম্য, অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে চলেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ স্টার সাই। বিস্ময়ের দ্যুতি ছড়ানো এই গানটি প্রকাশের আগে সাইয়ের কোন তারকাখ্যাতি ছিল না। আর আজ তিনি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত মুখ।

গতকাল মধ্যরাতের সামান্য আগেই ২০০ কোটি অতিক্রম করে ভিডিওটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। একই সঙ্গে ৩ কোটি ৮০ লাখ হিট নিয়ে মিউজিক ভিডিওটি একদিনে সর্বোচ্চ হিট ও গড়পড়তায় সর্বোচ্চ হিটের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে। সাইয়ের আরও কয়েকটি মিউজিক ভিডিও রয়েছে ইউটিউব হিট লিস্টের টপ চার্টে। সাই ব্যতীত একমাত্র জাস্টিন বিবার ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছেন। সাইয়ের সঙ্গে তার ব্যবধানটা বিস্তর। বিবারের ‘বেইবি’ শীর্ষক মিউজিক ভিডিওটি রয়েছে দ্বিতীয় স্থানে এবং ৭১ কোটি ১০ লাখ হিট নিয়ে একটি শিশুর ‘চার্লি বিট মাই ফিঙ্গার- আগেইন’ ভিডিওটি রয়েছে তৃতীয় অবস্থানে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর