মানবতাবিরোধী অপরাধ মামলায় ইদ্রিস আলীর রায় আজ

idris-ali-400x400মানবতরফৎরং ধষরাবিরোধী অপরাধ মামলায় শরিয়তপুরের ইদ্রিস আলী সরদারের রায় ঘোষণা করা হবে আজ (সোমবার)। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেবে। একই মামলার আসামী মো. সুলাইমান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাই তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত বছরের ২২ ডিসেম্বর শরীয়তপুরের মো. সুলাইমান মোল্লা ও ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
এর আগে একই বছরের ২৯ অক্টোবর হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ চার অভিযোগে তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গত বছরের ১৪ জুন ইদ্রিস আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে এখনো গ্রেফতার করতে পারেনি। সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার