,

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৫ জন নিহত

dub-1-550x367ডেস্ক রিপোর্ট: দুবাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে তিন বাংলাদেশিসহ পাঁচ জন নিহত হয়েছেন। আরব আমিরাতের দুবাই রাবাত সড়কে রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুইজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
দুবাই রাশিদিয়া পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার সাঈদ ইবনে সুলাইমান গণমাধ্যমকে জানান, রবিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। এতে পাঁচজন নিহত হয়েছেন। চার জন গুরুতর আহত ও তিনজন ছোটখাট আঘাত পেয়েছেন। আহত সবাইকে রাশিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, একটি ক্লিনার কোম্পানির শ্রমিক বহনকারী বাস এবং বিল্ডিং রক্ষণাবেক্ষণে ব্যবহৃত একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয। আল গারহুদ যাওয়ার পথে রাবাত রোডে এ দুর্ঘটনা ঘটে। চার শ্রমিক ঘটনাস্থলেই ও অপর একজন হাসপাতালে মারা যান।
নিহত বাংলাদেশিদের খোঁজ নিতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করা হলে প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান জানান, আমরা দুর্ঘটনার খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি। তবে নিহত ও আহত বাংলাদেশিদের ব্যাপারে দ্রুত খোঁজ নেয়ার চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে